রেসিং কার তৈরি করলো রুয়েটের তরুণরা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল অটোমোবাইল প্রেমী টিম ক্র্যাক প্লাটুন। যারা দেশের অটোমোবাইল শিল্পকে সামনে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। এবার তাদের স্বপ্ন দেশকে ভোলো কিছু উপহার দেয়া।
২০১৭ সালে ফর্মুলা জাপান প্রতিযোগিতায় অংশ নিয়ে রেসিং কার জগতে প্রবেশ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল অটোমোবাইল প্রেমী টিম ক্র্যাক প্লাটুন। দুই বছর পর আবারও একই প্রতিযোগিতায় অংশ নেয়ার ইচ্ছে তাদের। তবে এবার তারা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
৪২ সদস্যেরের এই টিমের একজন মেম্বার জানান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য কিছু করার সুযোগ আসবে। দেশ এখন ডিজিটাল হচ্ছে।
তারা জানায়, এই রেসিং কার তৈরিতে সমস্যা দেখা দিয়েছে রেজিস্ট্রেশনের জন্য অর্থ। বিশ্ব মঞ্চে নিজেদের প্রমাণ করতে প্রয়োজন মাত্র ৫ লাখ টাকা। আশা আসা দেশে যারা আটোমোবাইল নিয়ে কাজ করে তারা তাদের পাশে এগিয়ে আসবে।
এরইমধ্যে গাড়িতে রং ছাড়া সব প্রস্তুতি শেষ করেছেন তরুণ এই দলটি।
তবে তাদের স্বপ্নপূরণে বাধা ৪২ সদস্যের বিমান টিকিট ও নির্ধারিত সময়ে গাড়ির শিপমেন্ট। গাড়ির অন্তত ৭০ শতাংশ তৈরি হয়েছে নিজ হাতে। প্রথম ইলেক্ট্রিক রেসিং কার তৈরির পর এখন প্রস্তুতি প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবেলার।
আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার দলটি আরও ভালো করবে বলে মত দলের উপদেষ্টার। স্বপ্ন পূরণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা চেয়েছে দলটি।